ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে সৈকত পরিচ্ছন্নতা অভিযান আলোচনা সভা

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদের অপসারনের দাবিতে ঝাড়– মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা। সোমবার বেলা সাড়ে দশটায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমার নেতৃত্বে থানার সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এর আগে রবিবার রাত বারোটা থেকে সকাল দশটা পর্যন্ত থানার সামনে অবস্থান ধর্মঘট করে ওই এলাকার বাসিন্দারা।


বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো শাহিনা পারভীন সীমা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। রবিবার পাখিমারা আওয়ামীলীগ অফিসের সামনে সীমার সমর্থক ও আওয়ামীলীগ নেতা রহমান তালুকদারের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে।


এ ঘটনায় রহমান তালুকদার মামলা দায়েরের পর ভাইস চেয়ারম্যান সিমার সমর্থক নজরুল খন্দকারকে গ্রেফতারে পর তার মুক্তির দাবিতে থানার সাসনে অবস্থান ধর্মঘট শুরু করে শত শত নারী পুরুষ।কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, আসামী গ্রেফতারের পর ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমার নেতৃত্বে থানা ঘেরাউয়ের চেষ্টা করে উত্তেজিত জনতা। পুলিশ ধৈর্য্য ধারন করে তা মোকাবেলা করে এবং আসামীকে আদালতে প্রেরন করে।

ads
ads
ads

Our Facebook Page

↑